Type Here to Get Search Results !

What is Tense ? Kinds of Tense l 12 Tense -এর বাংলারুপ ও গঠন ।

What is Tense ?

Verb বা ক্রিয়া সংঘটনের বা সম্পাদিত হওয়ার সময়কে Tense বা কাল বলে। 

Such as: I eat rice. আমি ভাত খাই।


Kinds of Tense -

Tense প্রধানত ৩ প্রকার। প্রত্যেক প্রকারের আবার Indefinite, Continuous, Perfect এবং Perfect Continuous আছে। কিন্তু আমি বলব Tense ১২ প্রকার। যেমনঃ 

1.Present Indefinite Tense
বাংলারুপঃ করি, কর, করে, পড়ি, পড়, পড়ে, যাই, খাই ইত্যাদি।গঠনঃ  Subject + মূল Verb -এর Present form + Object.

NB: Subject যদি Third Person Singular Number হয়, তাহলে Verb - এর শেষে s বা es যোগ করতে হয়।
              

2.Present Continuous Tense
বাংলারুপঃ  বাংলাক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে  ইত্যাদি থাকে। 
গঠনঃ  Subject + am, is, are + মূল Verb -এর সাথে ing + Object.

3.Present Perfect Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছে ইত্যাদি থাকে।
গঠনঃ  Subject + have, has + মূল Verb এর P.P + Object.

4.Present Perfect Continuous Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে ইত্যাদি থাকে  এবং একটি সময় উল্লেখ থাকে। গঠনঃ  Subject + have been, has been + মূল Verb -এর সাথে ing + Object.

5.Past Indefinite Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলেন ইত্যাদি থাকে। 
গঠনঃ  Subject + মূল Verb -এর Past form + Object.

6.Past Continuous Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকে।
গঠনঃ  Subject + was, were + মূল Verb -এর সাথে ing + Object.

7.Past Perfect Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে য়াছিল, য়াছিলে, য়াছিলেন ইত্যাদি থাকে।
গঠনঃ  Subject + had + মূল Verb-এর P.P + Object.

8.Past Perfect Continuous Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকে  এবং একটি সময় উল্লেখ থাকে।
গঠনঃ  Subject + had been + মূল Verb -এর সাথে ing + Object.

9.Future Indefinite Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে থাকিব, থাকিবে, থাকিবেন ইত্যাদি থাকে।
গঠনঃ  Subject + shall, will + মূল Verb-এর Present form + Object.

10.Future Continuous Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকে।
গঠনঃ  Subject + shall be, will be + মূল Verb -এর সাথে ing + Object.

11.Future Perfect Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবে, য়া থাকিবেন ইত্যাদি থাকে।
গঠনঃ  Subject + shall have, will have + মূল Verb-এর P.P + Object.

12.Future Perfect Continuous Tense
বাংলারুপঃ বাংলাক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকে  এবং একটি সময় উল্লেখ থাকে। 
গঠনঃ  Subject + shall have been, will have been + মূল Verb -এর সাথে ing + Object.

What is Tense ?  Kinds of Tense.  12 Tense -এর বাংলারুপ ও গঠন ।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.